ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাইবার নিরাপত্তায় রোল মডেলের তালিকায় বাংলাদেশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ১৩, ২০২৪, ০১:৫৬ পিএম

সাইবার নিরাপত্তায় রোল মডেলের তালিকায় বাংলাদেশ

বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে রোল মডেলের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ। ইন্টারন্যাশনাল টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) এক সূচকে সাইবার নিরাপত্তায় সর্বোচ্চ স্কোর করা দেশগুলোর একটি বাংলাদেশ।

বৃহস্পতিবার আইটিইউ ‘গ্লোবাল সাইবার সিকিউরিটি ইনডেক্স ২০২৪’ প্রকাশ করে। ২০২০ সালের পর চলতি বছর তারা এ প্রতিবেদন প্রকাশ করলো।

এর আগে ২০২০ সালে ৮১ দশমিক ২৭ স্কোর পেয়েছিল বাংলাদেশ।

আইটিইউর প্রতিবেদন ১৯৪টি দেশের ২০২৩-২০২৪ সালের তথ্য নিয়ে তৈরি করা হয়েছে। এসব দেশের মধ্যে যারা ৯৫ থেকে ১০০ নম্বর পেয়েছে, তাদের রোল মডেল বলা হয়েছে। এমন দেশের সংখ্যা ৪৬টি। এ তালিকায় বাংলাদেশসহ প্রতিবেশী ভারত ও পাকিস্তান রয়েছে।

মূলত ৫টি বিষয়ের ওপর সাইবার নিরাপত্তাসূচক তৈরি করেছে আইটিইউ। এর মধ্যে আইনি পদক্ষেপ, কারিগরি দিক, প্রাতিষ্ঠানিক দিক, সক্ষমতা বৃদ্ধি ও সমন্বয় রয়েছে।

বাংলাদেশ এর মধ্যে কারিগরি পদক্ষেপ, প্রাতিষ্ঠানিক পদক্ষেপ ও সমন্বয়ে সর্বোচ্চ স্কোর ২০ করে পেয়েছে। বাকি দুটির মধ্যে সক্ষমতা বৃদ্ধিতে ১৯ দশমিক ৫২ এবং আইনি পদক্ষেপে ১৭ দশমিক ৪৪ পেয়েছে।

ইএইচ

Link copied!