ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এবার এনসিপির আরেক নেতাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য নীলার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ৩, ২০২৫, ০৬:১৭ পিএম

এবার এনসিপির আরেক নেতাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য নীলার

এবার জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক সাইফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ আনলেন অভিনেত্রী ও অনলাইন অ্যাক্টিভিস্ট নীলা ইস্রাফিল। বুধবার বিকেলে এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি।

নীলা তার পোস্টে বলেন, রাত নামলেই এনসিপির কেন্দ্রীয় সংগঠক সাইফুল ইসলামের ধানমণ্ডির অফিসে বসে মদের আসর। আর তিনিই নাকি আগামীতে এমপি হতে চাইছেন।

দলের কেন্দ্রীয় পদে থাকা যে ব্যক্তি নিজ অফিসকে রাতের বেলায় বার বানিয়ে ফেলেন তার হাতেই কি জনগণের দায়িত্ব নিরাপদ? এটাই যদি হয় এনসিপির নেতৃত্বের মান, তাহলে দেশের ভবিষ্যৎ কোন খালে যাবে, তা নতুন করে বলে দিতে হয় না। 
তিনি আরো বলেন, একদিকে হাসিনার বিচার চায় অন্যদিকে আওয়ামী লীগের কর্মীদের এমপি বানায়। 

এবার সিদ্ধান্ত জনগণের কারা দেশ চালাবে, আর কারা রাতের অন্ধকারে মদের টেবিল চালায়, তা দেখার সময় এখনই।

জেএইচআর

Link copied!