ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৯:২২ পিএম

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করল পাকিস্তান

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান ক্রিকেট দল। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি তারা বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। 

রোববার পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তানের সরকার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণের জন্য জাতীয় দলকে অনুমোদন দিচ্ছে। তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।’ পাকিস্তান সরকারের এ বিবৃতি উল্লেখ করে খবরটি প্রকাশ করেছে ডন ও জিও নিউজসহ দেশটির একাধিক সংবাদমাধ্যম।

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তানও টুর্নামেন্ট বয়কট করতে পারে এমন গুঞ্জন গত কিছুদিন ধরেই চলছিল। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি বলেছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের সাথে অন্যায় করা হয়েছে। বাংলাদেশকে খেলতে দেওয়া না হলে পাকিস্তানও বর্জন করবে কি না, সে বিষয়ে সরকারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন তিনি।

এর আগে গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে আলোচনার পর নাকভি বলেছিলেন, আইসিসি সম্পর্কিত বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। তিনি সব বিকল্প খোলা রেখেই বিষয়টি সমাধানের নির্দেশ দিয়েছেন। শেষ পর্যন্ত পাকিস্তান টুর্নামেন্টে অংশগ্রহণের সিদ্ধান্ত নিলেও ভারতের বিপক্ষের ম্যাচটি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিল।

ইএইচ

Link copied!