ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিশ্বকাপে মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মার্চ ২৭, ২০২৬, ০৭:৪৩ পিএম

বিশ্বকাপে মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা

ফুটবলের মহাদেব লিওনেল মেসি আগামী বিশ্বকাপে আলবিসেলেস্তেদের জার্সিতে মাঠ মাতাবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা। ফিফা বিশ্বকাপ শুরুর আর মাত্র ৮১ দিন বাকি থাকলেও আর্জেন্টিনা শিবিরে অধিনায়ককে ঘিরে বইছে অনিশ্চয়তার হাওয়া। 

দলের প্রধান কোচ লিওনেল স্ক্যালোনি জানিয়েছেন, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের চাবিকাঠি এখন কেবল মেসির হাতেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ক্যালোনি বলেন, মেসি খেলবেন কি না, এই প্রশ্নের উত্তর কেবল তিনিই দিতে পারেন। কোচ হিসেবে তাঁর ব্যক্তিগত ইচ্ছা মেসি যেন দলের সঙ্গেই থাকেন। তবে ৩৯ বছর বয়সী এই কিংবদন্তির শারীরিক সক্ষমতা ও মানসিক প্রশান্তির ওপরই সবকিছু নির্ভর করছে। স্ক্যালোনির মতে, ফুটবলের সৌন্দর্যের স্বার্থেই মেসিকে বিশ্বমঞ্চে দেখা প্রয়োজন, তবে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার তাঁর রয়েছে।

বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা থাকলেও নিকট ভবিষ্যতে সমর্থকদের জন্য সুখবর রয়েছে। চলতি আন্তর্জাতিক বিরতিতে আবারও মাঠে নামছেন মেসি। আগামী ২৮ মার্চ মৌরিতানিয়া এবং ৩১ মার্চ জাম্বিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে অংশ নেবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। বোকা জুনিয়র্সের ঐতিহাসিক স্টেডিয়াম ‘লা বোমবোনেরাতে’ এই ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। তবে মেসি শুরুর একাদশে থাকবেন কি না, তা ম্যাচের দিনই চূড়ান্ত করা হবে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে স্পেনের বিরুদ্ধে নির্ধারিত ‘ফিনালিসিমা’ ম্যাচটি বাতিল করা হয়েছে। বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে স্ক্যালোনি যে ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন, তাতে কাতার জয়ী ১৬ জন সেনানির পাশাপাশি বেশ কয়েকজন প্রতিভাবান নবীনকে জায়গা দেওয়া হয়েছে। 

ডিফেন্ডার টমাস পালাসিওস, গ্যাব্রিয়েল রোহাস এবং উইঙ্গার জিয়ানলুকা প্রেস্টিয়ানিকে নিয়ে নতুন স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। কোচ স্পষ্ট করে দিয়েছেন, কেবল নাম নয়, ফিটনেস ও বর্তমান ফর্মই হবে চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়ার মূল মাপকাঠি।

জেএইচআর

Link copied!