ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পিএসএলে বল টেম্পারিং বিতর্ক, শাস্তির মুখে মোস্তাফিজের দল

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

মার্চ ৩০, ২০২৬, ০২:৫৯ পিএম

পিএসএলে বল টেম্পারিং বিতর্ক, শাস্তির মুখে মোস্তাফিজের দল
অধিনায়কের সঙ্গে ফখর জামান। ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বল টেম্পারিংয়ের অভিযোগে শাস্তির মুখে পড়তে পারেন ফখর জামান। লাহোর কালান্দার্স ও করাচি কিংসের ম্যাচে ঘটে যাওয়া এই ঘটনায় এরই মধ্যে তাঁকে লেভেল-৩ অপরাধে অভিযুক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবির নিয়ম অনুযায়ী, লেভেল-৩ অপরাধে প্রথমবার দোষী সাব্যস্ত হলে নির্দিষ্ট খেলোয়াড়কে ন্যূনতম এক ম্যাচ থেকে সর্বোচ্চ দুই ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ করা হতে পারে। এ বিষয়ে আগামী দুই দিনের মধ্যে শুনানি করবেন ম্যাচ রেফারি রোশন মহানামা যেখানে নিজের অবস্থান ব্যাখ্যা করবেন ফখর।

লো স্কোরিং ম্যাচে গতকাল লাহোরকে ৪ উইকেটে হারিয়েছে করাচি। ৩ বল হাতে রেখে লাহোরের করা ১২৮ রান টপকে যায় তারা। করাচির ইনিংসের শেষ ওভারের শুরুতে সন্দেহজনক পরিস্থিতির সৃষ্টি হয়। শাহীন শাহ আফ্রিদি ও ফখর জামানের হাত ঘুরে যাওয়ার পর অনফিল্ড আম্পায়ার ফয়সাল আফ্রিদি বোলার হারিস রউফের কাছ থেকে বল নিয়ে পরীক্ষা করেন। পরবর্তীতে তিনি সহ-আম্পায়ার শরফুদ্দৌলার সঙ্গে আলোচনা করে বল পরিবর্তনের সিদ্ধান্ত নেন। তাঁদের সন্দেহ ছিল বলের অবস্থা ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করা হয়েছে।

নিয়ম অনুযায়ী, করাচি কিংসকে ৫ রান পেনাল্টি দেওয়া হয় এবং ব্যাটার খুশদিল শাহ ও আজম খান নতুন বল বেছে নেওয়ার সুযোগ পান। এই ৫ রানই ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখে। শেষ ওভারে করাচির দরকার ছিল ১৪ রান, যা পেনাল্টির পর ৯-এ নেমে আসে। এরপর আব্বাস আফ্রিদি টানা একটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে মাত্র দুই বলেই জয় নিশ্চিত করেন।

যদিও কেন পেনাল্টি করা হয়েছে সে বিষয়ে জানেন না বলেই মন্তব্য করেছেন লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘পেনাল্টি কেন দেওয়া হলো, সেটা পরিষ্কার নয়। আম্পায়াররা কী বলেন, সেটা দেখা যাবে।

এএন

Link copied!