ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রশংসা কুড়াচ্ছেন মেহজাবীন

বিনোদন প্রতিবেদক 

বিনোদন প্রতিবেদক 

জুলাই ১৬, ২০২২, ০১:৫২ এএম

প্রশংসা কুড়াচ্ছেন মেহজাবীন

টিভি নায়িকাদের মধ্যে অল্প সময়ে সবচেয়ে বেশি বৈচিত্র্যপূর্ণ চরিত্র নিয়ে হাজির হয়েছেন মেহজাবীন চৌধুরী। বিশেষ করে প্রতি ঈদেই মেহজাবীন ফলোয়াররা চেয়ে থাকেন নতুন কিছুর জন্য। সেই সূত্রে অভিনেত্রীর এবারের বড় চমক ছিল অ্যাম্বুলেন্স ড্রাইভারের চরিত্র। 

‘অ্যাম্বুলেন্স গার্ল’ ছাড়াও এবার মেহজাবীন প্রশংসা কুড়াচ্ছেন ‘ভয়েস ক্লিপ’ ও ‘অন্ধ প্রেম’ নাটক দুটি থেকেও। তবে অন্য দুটিকে ছাপিয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্স ড্রাইভারের প্রতি দর্শকমুগ্ধতার গল্প। 

এই চরিত্রে অসামান্য অভিনয়ের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন মেহজাবীন। ইউটিউবে ও ফেসবুকে মন্তব্যের ঘরে অভিনেত্রীকে ঘিরে সাম্প্রতিক মন্তব্যগুলো এমন— ‘মেহজাবীনকে আল্লাহ কী দিয়ে বানিয়েছেন, উনিই জানেন। 

তার অভিনয়ের সঙ্গে কারো তুলনা হয় না। শেষ দৃশ্যে চোখে পানি চলে এসেছে।’ ‘অ্যাম্বুলেন্স গার্ল নাটকটি দেখে আমি আর আমার আম্মু পুরো বাকরুদ্ধ হয়ে গেছি। শেষ দৃশ্যে মেহু আপুর অভিনয় আমাকে কাঁদিয়ে ছেড়েছে। চমৎকার ছিল পুরো নাটক।’

 ‘মেহজাবীন, আপনি আসলেই গড গিফটেড একজন অভিনেত্রী, ভার্সেটাইল এবং নিবেদিতপ্রাণ। পারফরম্যান্সের মধ্য দিয়েই কাজের প্রতি আপনার আনুগত্য প্রকাশ পায়। আপনার অভিব্যক্তি সব প্রত্যাশার ঊর্ধ্বে। এটা ধরে রাখুন।’

এমন প্রশংসার বিপরীতে মেহজাবীন চৌধুরী বলেন, ‘আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি দর্শকদের ভালো কিছু দেয়ার। কাজগুলো প্রচারে আসার পর তারা তাদের ভালো লাগা অনুভূতিগুলো শেয়ার করছেন। দর্শকরা পছন্দ করছেন, প্রশংসা করছেন দেখে ভালো লাগছে, অনুপ্রেরণা পাচ্ছি। আমার এই চেষ্টা অব্যাহত থাকবে।’

‘অ্যাম্বুলেন্স গার্ল’ নামের এই গল্পটি রচনা ও চিত্রনাট্য করেছেন জাহান সুলতানা। পরিচালনা করেছেন অনন্য ইমন। নাটকটি প্রচার হয়েছে ১৩ জুলাই রাত ৮টায় আরটিভিতে।

মেহজাবীন চৌধুরী আপাতত ঈদ-ছুটি উপভোগ করছেন। তবে শিগগিরই যুক্ত হচ্ছেন বেশকটি শুটিং ইউনিটে। এর মধ্যে টিভি নাটকের পাশাপাশি রয়েছে ওটিটি চমক। আসতে পারে নির্মাতা প্রেমিকের সঙ্গে বিয়ের খবরও!
 

Link copied!