ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ফিরল স্বস্তি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ১৮, ২০২৪, ০৯:৪৮ এএম

রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ফিরল স্বস্তি

ভোর থেকেই আজ রাজধানীর আকাশে ছিল মেঘের আনাগোনা। সকাল ৭টার পরেই একেবারে মেঘে ঢেকে যায় আকাশ। ঠিক ৮টার পরেই ঢাকার বিভিন্ন স্থানে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সঙ্গে যোগ হয় প্রাণজুড়ানো শীতল হাওয়া। বাতাস, মেঘ ও হালকা বৃষ্টির ফলে ঢাকায় জনমনে ফিরল কিছুটা স্বস্তি।

রাজধানীর, মতিঝিল, খিলগাঁও, বাসাবো, নতুনবাজার, বাড্ডা, রামপুরাসহ বেশ কিছু এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। তবে কোথাও ভারী বৃষ্টির খবর পাওয়া যায়নি।

সকালে বৃষ্টির কারণে অফিসগামী ও শিক্ষার্থীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে। অধিকাংশ মানুষ ছাতা নিয়ে বের না হওয়ায় অনেককে বৃষ্টিতে ভিজতে হয়েছে। তবে বৃষ্টি নামায় সবাই স্বস্তিবোধ করছেন।

শুক্রবার সন্ধ্যায় দেওয়া আবহাওয়া বার্তায় জানানো হয়েছে, সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।

পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় ঝড় ও শিলাবৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া বার্তায় জানানো হয়েছে।

বিআরইউ

Link copied!