ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নির্ধারিত সময়েও শেষ হয়নি রাস্তার কাজ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম)

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম)

জুন ৪, ২০২৬, ০১:১১ পিএম

নির্ধারিত সময়েও শেষ হয়নি রাস্তার কাজ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ২০২৫–২০২৬ অর্থবছরের পল্লী সড়ক ও কালভার্ট মেরামত (GOBM) কর্মসূচি প্রকল্পের আওতায় ফুলবাড়ী উপজেলা থেকে কাঠালবাড়ী গামী নাওডাঙ্গা পুলেরপার হতে বড়ভিটা বাজার পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তার কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন লক্ষাধিক মানুষ। 

২ কোটি ৬ লাখ ১৩ হাজার ৪১৯ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পটির কাজ পেয়েছে কুড়িগ্রামের “এফ এইচ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ”। সমাপ্তির মেয়াদ চলতি বছরের মে মাসে শেষ হয়ে গেলেও এখনো মেরামত কাজ শেষ হয়নি।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজের ধীরগতির কারণে সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে শিক্ষার্থী, রোগী, কৃষক ও ব্যবসায়ীরা প্রতিদিন নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। বর্ষা মৌসুমে কাদাপানি এবং শুষ্ক মৌসুমে ধুলাবালির কারণে জনদুর্ভোগ আরও বেড়ে যায়। এলাকাবাসী দ্রুত মেরামত কাজ সম্পন্ন করে জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানান, নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় প্রতিনিয়ত ধুলোবালি, বিভিন্ন যানবাহনের চলাচলে বিকল্প রুট ব্যবহারসহ নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের। এছাড়া মাঝে মাঝে দুর্ঘটনারও শিকার হচ্ছেন। স্কুল–কলেজগামী শিক্ষার্থীরা ধুলোবালির কারণে প্রতিনিয়ত বিপাকে পড়ছেন। তারা দ্রুত প্রকল্পের কাজ শেষ করে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে রাস্তা মেরামতের সাব-ঠিকাদার শফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, তিনি দ্রুত কাজটি সম্পন্ন করবেন।

উপজেলা প্রকৌশলী মামুনুর রশিদ জানান, আগামী ১০ দিনের মধ্যে এই রাস্তাটির সংস্কার কাজ শেষ করা হবে।

এএন

Link copied!