ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাংবাদিকতা ও সোশ্যাল মিডিয়া বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১১, ২০২৪, ০৮:২৭ পিএম

সাংবাদিকতা ও সোশ্যাল মিডিয়া বিষয়ক কর্মশালা

ঢাকায় সাংবাদিকতা ও সোশ্যাল মিডিয়া বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সেন্টার ফর এডভান্সড মিডিয়া এডুকেশন (ক্যাম) এর আয়োজনে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় সেমিনারের উদ্বোধন ঘোষণা করেন ক্যাম এর এক্সিকিউটিভ ডিরেক্টর প্লাবন তারিক।

কর্মশালায় মাল্টিমিডিয়া সাংবাদিকতার উপর আলোচনা রাখেন এশিয়ান টিভির চিফ রিপোর্টার বাতেন বিপ্লব।

এছাড়া সোশ্যাল মিডিয়ার উপর সেশন পরিচালনা করেন সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট হামিদ ইয়াসির। এছাড়া ব্যাবহারিক সেশন পরিচালনা করেন ক্যাম এর মাল্টিমিডিয়া ইন্সট্রাক্টর এস এম মমিনুল ইসলাম।

কর্মশালায় সাংবাদিক বাতেন বিপ্লব সাংবাদিকতায় মোবাইল সাংবাদিকতার প্রভাব ও গণমাধ্যমে সমৃদ্ধ ক্যারিয়ার গঠনের উপর গুরুত্ব আরোপ করেন। সোশ‌্যাল মিডিয়া স্পেশালিস্ট হামিদ ইয়াসির বর্তমানে সোশ্যাল মিডিয়ার গ্রহণীয় ও বর্জনীয় বিষয়গুলো তুলে ধরেন এবং সোশ্যাল মিডিয়ার পরিশুদ্ধ ব্যবহার নিশ্চিত করতে আহ্বান জানান।

কর্মশালায় ঢাকার বিভিন্ন বিশ্ববিদ‌্যালয় ও কলেজের প্রায় ৭০ জন শিক্ষানবিস তরুণ সাংবাদিক উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!