ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সব টিভি চ্যানেলে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র প্রচারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২২, ২০২৪, ১১:৪৭ পিএম

সব টিভি চ্যানেলে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র প্রচারের নির্দেশ

জুলাই বিপ্লবকে অগ্রাধিকার দিয়ে দেশের সব টেলিভিশন চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় ‘জুলাই অনির্বাণ’ শীর্ষক ভিডিওচিত্র প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে।

এই ভিডিওচিত্র সব টেলিভিশন চ্যানেল, ইলেকট্রনিক মিডিয়া ও নিউজ পোর্টালে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত কমপক্ষে দুবার প্রচার করবে।

শুক্রবার বিকালে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে জানানো হবে। সে জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ‘জুলাই অনির্বাণ’ শীর্ষক ভিডিওচিত্র সব টেলিভিশন চ্যানেল, ইলেকট্রনিক মিডিয়া ও নিউজ পোর্টালে ব্যাপকভাবে প্রচারের উদ্যোগ নিয়েছে।

এতে আরও বলা হয়, প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত সময়ে কমপক্ষে দুবার প্রচার করবে। এছাড়া উল্লিখিত সময়ের বাইরেও এই ভিডিওচিত্র প্রচার করা যাবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব টেলিভিশন চ্যানেল, ইলেকট্রনিক মিডিয়া ও নিউজ পোর্টাল কর্তৃপক্ষকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ইএইচ

Link copied!