ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২১, ২০২৫, ০৪:০৯ পিএম

মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার

রাজধানীর কাজীপাড়া মেট্রো স্টেশনের কাছে মেট্রোরেল ট্র্যাক থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল দল।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

বোম্ব ডিসপোজাল ইউনিট জানায়, ট্র্যাকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছিল, তবে তা বিস্ফোরিত হয়নি। ঘটনাস্থলে পৌঁছে দলটি প্রথমে ঝুঁকি মূল্যায়ন করে এবং পরে নিরাপদভাবে ককটেলগুলো উদ্ধার করে। পরবর্তীতে এগুলো একটি নিরাপদ স্থানে নিষ্ক্রিয় করা হয়েছে।

ঘটনাস্থল থেকে সংগৃহীত সমস্ত আলামত কাফরুল থানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তা প্রক্রিয়াধীন।

ইএইচ

Link copied!