ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৪, ২০২৫, ০৯:২২ পিএম

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে

সাংবাদিক আনিস আলমগীরকে আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। একটি গণমাধ্যমের সঙ্গে মোবাইল ফোনে তিনি নিজেই ডিবিতে নিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

আনিস আলমগীর জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে ধানমন্ডি থেকে আনা হয় এবং আটটার দিকে তারা ডিবি কার্যালয়ে পৌঁছান। 

তিনি আরও জানান, রাত পৌনে নয়টার দিকে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত ডিবি প্রধানের সঙ্গে তার কথা হয়নি এবং তিনি অপেক্ষায় রয়েছেন।

আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশোতে নানা বক্তব্য দিয়ে তিনি আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।

এদিকে, এই সাংবাদিককে ডিবিতে নেওয়ার বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ইএইচ

Link copied!