আমার সংবাদ ডেস্ক
মার্চ ২৯, ২০২৬, ০৬:৩৬ পিএম
রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে একদল শিক্ষার্থী আটকে রাখেন। রবিবার বিকেলে ঘটনাস্থলে শিক্ষার্থীরা তাকে ঘিরে রাখে, যার কারণে তিনি তার ব্যক্তিগত গাড়িতেই অবস্থান করতে বাধ্য হন। এই ঘটনার ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ফাহিম ফেসবুকে লিখেছেন, “উদ্দেশ্যপ্রণোদিত মব করে যা করার চেষ্টা হচ্ছে, আল্লাহ ছাড়া বলার কিছু নেই। সত্য উন্মোচিত হবেই। আমাকে নিয়ে সত্য কখনো চাপানো যাবে না। দোয়া প্রার্থী।” তিনি আরও উল্লেখ করেছেন, তার সমস্ত কার্যক্রম তার পেজে রয়েছে এবং বিচার প্রক্রিয়ার দায়িত্ব জনগণের।
ছাত্র-জনতার পক্ষ থেকে জানানো হয়েছে, ফাহিমকে আটক করার কারণ তার বিতর্কিত কর্মকাণ্ড ও পূর্ববর্তী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান। তারা বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অবহিত করেছেন। পরে পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়।
ছাত্র-জনতা নিশ্চিত করেছেন, ফাহিমকে পুলিশের কাছে আইনি প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে। পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এএন