ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কমলাপুর স্টেশনে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৫, ২০২৬, ১১:১৬ এএম

কমলাপুর স্টেশনে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ট্রেনে ওঠার সময় পা পিছলে পড়ে আসমা ভূঁইয়া (৫৫) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত আসমা ভূঁইয়া রাজধানীর দক্ষিণখান মোল্লার টেক এলাকার মো. মমিনের স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সকালে আসমা ভূঁইয়া ও তার স্বামী মুন্সীগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে দক্ষিণখানের বাসা থেকে কমলাপুর স্টেশনে আসেন। সেখান থেকে নারায়ণগঞ্জগামী অন্য একটি ট্রেনে ওঠার সময় তিনি হঠাত পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান। এতে ট্রেনের চাকার নিচে কাটা পড়ে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।

জেএইচআর

Link copied!