ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীতে বসছে আরও ১১ হাজার সিসি ক্যামেরা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৮, ২০২৬, ০৩:৪০ পিএম

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীতে বসছে আরও ১১ হাজার সিসি ক্যামেরা

রাজধানীতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং কিশোর গ্যাং, ছিনতাই ও মাদকের মতো অপরাধ রুখতে নজরদারি বাড়িয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই উদ্যোগের অংশ হিসেবে পুরো মহানগরীতে নতুন করে আরও ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানান, অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি চালানোর লক্ষ্যে এই বিশাল সংখ্যক ক্যামেরা বসানো হচ্ছে। এর মধ্যে কেবল মোহাম্মদপুর এলাকাতেই ৭০০টি সিসি ক্যামেরা স্থাপন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকা মহানগরী আরও নিরাপদ হয়ে উঠবে।

কমিশনার আরও জানান, মোহাম্মদপুরে অপরাধের মাত্রা বিবেচনায় সেখানে নতুন একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হচ্ছে। সম্প্রতি বসিলায় একটি ফাঁড়ি উদ্বোধন করা হয়েছে এবং রাজধানীর ৫০টি থানায় অতিরিক্ত ফোর্স ও উচ্চপদস্থ কর্মকর্তাদের মোতায়েন করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, বর্তমানে রাজধানীর বিভিন্ন স্থানে ১ হাজার ৯১০টি সিসি ক্যামেরা সচল রয়েছে। এর মধ্যে ডিএমপির নিজস্ব ব্যবস্থাপনায় ৭১০টি এবং বিভিন্ন এলাকার বাড়ি মালিকদের সংগঠনের উদ্যোগে ১ হাজার ২০০টি ক্যামেরা পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, নতুন ১১ হাজার ক্যামেরা কেনার জন্য ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে প্রতিটি ক্যামেরা পর্যবেক্ষণ করা হয়, ফলে কোনো ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিকভাবে তা মেরামত করা সম্ভব হয়।

পুলিশের এই কর্মকর্তা উল্লেখ করেন যে, ছিনতাই, ডাকাতি ও মারামারি রোধের পাশাপাশি যানজট নিরসনেও সিসি ক্যামেরার ফুটেজ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। কোনো অপ্রীতিকর ঘটনা নজরে আসবা মাত্রই রেসপন্স টিম পাঠিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বড় কোনো উৎসব বা জাতীয় দিবসেও অস্থায়ীভাবে বিপুল পরিমাণ ক্যামেরা বসিয়ে নিরাপত্তা নিশ্চিত করে ডিএমপি।

জেএইচআর

Link copied!