ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নান্দাইলে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

জানুয়ারি ৩১, ২০২৩, ০৭:১৯ পিএম

নান্দাইলে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের ছালুয়াপাড়া গ্রামে অগ্নিদগ্ধ হয়ে খাদিজা খাতুন (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত রবিউল্লাহর স্ত্রী।

জানা গেছে, মঙ্গলবার (৩১ জানুয়ারি) ভোররাতে বৃদ্ধার নিজ ঘরে কুপির বাতির আগুন থেকে অগ্নিদগ্ধের ঘটনা ঘটে। বিছানার পাশে জালিয়ে রাখা কেরোশিন তেলের কুপিবাতি থেকে মশারিতে আগুন ধরে যায়। এসময় খুব দ্রুতই মশারির ভিতরে থাকা বৃদ্ধার শরীরের কাপড়েও আগুন ধরে যায়।

পরে তাঁর চিৎকারে পাশের ঘরের লোকজন দরজা ভেঙে ঘরে প্রবেশ করে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে খাদিজার শরীরের অর্ধেক অংশ পুড়ে যায়। আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলে তাঁর মৃত্যু হয়।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, ‘খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। বৃদ্ধ নারীকে দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।‍‍`

আরএস
 

Link copied!