ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সুন্দরবন থেকে ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৫, ২০২৩, ০৫:৩২ পিএম

সুন্দরবন থেকে ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার

সুন্দরবন থেকে ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে পশ্চিম সুন্দরবন থেকে এসব মাংস উদ্ধার করা হয়।

এ সময় কোনো চোরা শিকারীকে আটক করা সম্ভব না হলে ও নৌকাও বন বিভাগের দেওয়া একটি পাস উদ্ধার করেছে বন বিভাগের সদস্যরা।

বন বিভাগের শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা নুরুল আলিম জানান, হরিণ শিকারের গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন এ অভিযান চালিয়ে তেরকাটি খাল থেকে ৩০ কেজি হরিণের মাংস ও একটি নৌকা উদ্ধার করা হয়েছে।

এ সময় শিকারীরা হরিণের মাংস ফেলে বনের ভিতরে পালিয়ে যায়। এ ব্যাপারে বন বিভাগের পক্ষ থেকে মামলা করা হবে।

এআরএস

Link copied!