ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলন করায় জরিমানা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

মার্চ ১, ২০২৩, ১০:০৫ পিএম

মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলন করায় জরিমানা

হবিগঞ্জে মাধবপুর উপজেলার শেওলিয়া ব্রীজ সংলগ্ন হালুয়া পাড়া এলাকায় আরমান ইট ভাটার জন্য অবৈধভাবে ফসলি জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি উত্তোলনের দায়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আরমান ইট ভাটার সহকারী পরিচালক মো. আমির উদ্দিন (৩০) নামে এক ব্যক্তিকে ১ লক্ষ  টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার দুপুর ১২টায় উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  রাহাত বিন কুতুব এই অভিযান পরিচালনা করেন।  

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  রাহাত বিন কুতুব জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, উপজেলার শেওলিয়া ব্রীজ সংলগ্ন হালুয়া পাড়া এলাকায় ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে ফসলি জমি হতে মাটি উত্তোলন করছেন। ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাই এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আইনে আমির উদ্দিন নামে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার কার্যালয়ে নাজির আনোয়ার হোসেন ও আনসার সদস্যরা।

আরএস
 

Link copied!