ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
দেশসেরা

উপজেলা শিক্ষা অফিসার ছিদ্দিকুর রহমানের বদলীজনিত বিদায় সংবর্ধনা

মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি

মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি

এপ্রিল ১, ২০২৩, ০৫:১৫ পিএম

উপজেলা শিক্ষা অফিসার ছিদ্দিকুর রহমানের বদলীজনিত বিদায় সংবর্ধনা

হবিগঞ্জে মাধবপুর উপজেলা শিক্ষা অফিসার ছিদ্দিকুর রহমান এর বদলি জনিত বিদায় সংবর্ধনা শনিবার সকালে পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।

মাধবপুর প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে বিদায় সংবর্ধনায় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল নাজিমের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথি দেশ সেরা উপজেলা শিক্ষা অফিসার ছিদ্দিকুর রহমান ছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দীজেন্দ্র চন্দ্র আচার্য,পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মো. অলিদ মিয়া, সাধারণ সম্পাদক সাব্বির হাসান।

আরও উপস্থিত ছিলেন, মাধবপুর প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান,তালিবপুর  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ সামসুর রহমান, কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, মাধবপুর প্রাথমিক শিক্ষা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অনুপ কুমার রায়, মাধবপুর প্রাথমিক শিক্ষা কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রনি, দপ্তরি আশিকুর রহমান প্রমুখ।

আরএস

 

 

 

Link copied!