ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সোনারগাঁয়ে বজ্রপাতে নিহত ১, আহত ৪

সোনারগাঁ প্রতিনিধি

সোনারগাঁ প্রতিনিধি

জুন ১২, ২০২৩, ০৭:১৭ পিএম

সোনারগাঁয়ে বজ্রপাতে নিহত ১, আহত ৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বজ্রপাতে শামীম মিয়া (৪০) নামে একজন নিহত হয়েছে। আহত হয়েছে ৪জন। 
সোমবার (১২ জুন) দুপুরে উপজেলার সনমান্দি ইউনিয়নের মশুরাকান্দা এলাকার ফসলী জমিতে কাজ করতে গেলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে মশুরাকান্দা চকের ফসলী জমিতে কাজ করার সময় ঝড় বৃষ্টি শুরু হয়। 

এ সময় শামীম মিয়াসহ অন্যান্যরা চকের মাঝখানে পানির সেচ ঘরে আশ্রয় নেন। হঠাৎ ওই ঘরের উপর বজ্রপাত হলে শামীম মিয়া (৪০) ঘটনাস্থলেই নিহত হন। 

এ ঘটনায় আহত হন মোক্তার মিয়া, কামাল হোসেন, জয়নাল মিয়া ও নূরা মিয়া। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এইচআর
 

Link copied!