ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পূবাইলে সাংবাদিক ক্লাবের উদ্দ্যগে নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন

পূবাইল (গাজীপুর)প্রতিনিধি

পূবাইল (গাজীপুর)প্রতিনিধি

জুন ১৭, ২০২৩, ০৭:১৬ পিএম

পূবাইলে সাংবাদিক ক্লাবের উদ্দ্যগে নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন

পূবাইল সাংবাদিক ক্লাবের উদ্যোগে জামালপুর বকশীগঞ্জের ৭১ টেলিভিশনের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম কে হত্যার প্রতিবাদে গাজীপুর মহানগরীর পূবাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

শনিবার (১৭ জুন) বিকেলে পূবাইল মেট্রোপলিটন থানার মিরের বাজার চৌরাস্তা প্রাঙ্গণে গাজীপুর ও পূবাইলের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, সাংবাদিকরা সত্য প্রকাশ করবে, ঘটনার মূল রহস্য উদঘাটন করবে এটাই স্বাভাবিক এজন্য কাউকে ভয় পাবে এটা সাংবাদিকতা নয়। ইতিপূর্বে সংগঠিত জামালপুরের বকশীগঞ্জে দুর্নীতিবাজ চেয়ারম্যান বাবু ও তার দোসরা ৭১ টেলিভিশনের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে যে নির্মমভাবে হত্যা করেছে আমরা  সাংবাদিকেরা তার তীব্র নিন্দা জানাই ও সর্বোচ্চ শাস্তি যেন কার্যকর হয়। 

পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি রবিউল আলম বলেন, আমাদের হাতে যতদিন সত্যের কলম থাকবে ততদিন অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে লিখে যাব, পাশাপাশি গোলাম রাব্বানী নাদিম হত্যাসহ সকল সাংবাদিকদের মিথ্যা হামলা মামলা ও হয়রানির তীব্র নিন্দা জানাই। 

এ সময় দৈনিক আমার সংবাদ ও পুবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি রবিউল আলমের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক সোনালী খবর এর আল আমিন সরকার, এশিয়ান টিভির টিটন কুমার ঘোষ, আনন্দ টিভির শাকিল আহমেদ, দৈনিক সন্ধ্যাবাণীর শাহিন সরকার, আজকের বসুন্ধরার এইচএম নুরুল হক বাবু, কালের ছবির আবু সাঈদ চৌধুরী, মাতৃ জগতের রাকিবুল ইসলাম, দৈনিক নাগরিক ভাবনার হাফিজুল ইসলাম, সাপ্তাহিক এশিয়া বার্তার ইসরাইল মিয়া। আনন্দ টেলিভিশন ও দৈনিক আমার প্রাণের বাংলাদেশের রাজন ইসলাম রাজু প্রমুখ।

আরএস 

Link copied!