ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে সাংবাদিকদের মানববন্ধন

মো. মাসুম বিল্লাহ

জুন ১৯, ২০২৩, ০৪:১৯ পিএম

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে সাংবাদিকদের মানববন্ধন

জামালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে রাঙ্গামাটির কর্মরত সাংবাদিকরা। বিক্ষোভ সমাবেশ থেকে হত্যাকান্ডে জড়িত সকলকে দ্রæত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দরা।

সোমবার (১৯ জুন) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক  কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন রাঙ্গামাটি কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেলের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক এম কে এম মকসুদ আহমেদ, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার আল হোক, সুশীল সমাজের প্রতিনিধি মো. নুরুল আবছারসহ সংশ্লিষ্টরা।

সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের এ নির্মম হত্যাকান্ডে মুক্ত সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। এ ঘটনা পেশাদার সাংবাদিকদের নিরাপত্তাহীনতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। অতীতে বিভিন্ন সময় একাধিক সাংবাদিক খুনের ঘটনা ঘটলেও ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় বার বার সাংবাদিক নির্যাতন ও হত্যার মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।  

এসময় বক্তারা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকান্ডে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার ও দ্রুত সময়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

আরএস
 

Link copied!