ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাংবাদিক নাদিম হত্যার আসামীদের শাস্তির দাবিতে মানববন্ধন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জুলাই ৫, ২০২৩, ০১:৪২ পিএম

সাংবাদিক নাদিম হত্যার আসামীদের শাস্তির দাবিতে মানববন্ধন

সংবাদ প্রকাশের জেরে বাংলানিউজের জামালপুর প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে ও গ্রেপ্তারকৃত আসামীদের দ্রুত সময়ের মধ্যে বিচারকার্য শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন করেছে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাব। 

বুধবার (৫ জুলাই ) সকালে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সামনে প্রধান সড়কে ঘন্টাব‍্যাপী মানববন্ধন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় সাংবাদিকদের সাথে সাধারণ মানুষও মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন- উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক তৌকির আহমেদ হাসু, অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংবাদিক কামরুল ইসলাম, লুৎফর রহমান, মোস্তাফিজুর রহমান ও রমজান আলী প্রমুখ।

এ সময় বক্তারা আসামীদের গ্রেপ্তার ও গ্রেপ্তারকৃত আসামীদের দ্রুত সময়ের মধ্যে বিচারকার্য শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এইচআর

Link copied!