ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খাগড়াছড়িতে অবৈধ সিগারেটসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

অক্টোবর ২২, ২০২৩, ০২:১১ পিএম

খাগড়াছড়িতে অবৈধ সিগারেটসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

খাগড়াছড়ির মানিকছড়িতে অভিযান চালিয়ে ৫০ কার্টুন অবৈধ সিগারেটসহ দুই চোরাকারবারিকে আটক করেছে মানিকছড়ি থানা পুলিশ। এসময় সিগারেট পাচারের কাজে ব্যবহৃত একটি মিনিট্রাক (ঢাকা মেট্রো-অ ১৪-২৪৯১) জব্দ করা হয়।

শনিবার রাত ১১টার দিকে মানিকছড়ি থানার উপ-পরিদর্শক মো. আওলাদ হোসেন এর নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে মানকিছড়ির যোগ্যাছোলা ইউনিয়নের গরমছড়ি এলাকা থেকে তাদেরকে আটট করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জোয়ারিয়া গ্রামের বাসিন্দা মো. জলফু শেখ এর ছেলে মো. রবিউল শেখ (৩৬) ও কিশোরগঞ্জের নিলফামারী উপজেলার মাগুরা পীর ফকির পাড়ার মো. সেকেন্দার আলীর ছেলে আব্দুল্লাহ আল রুবেল মিয়া (৩২)।

জানা গেছে, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ বিদেশী সিগারেট নিয়ে দুইজন চোরাকারবারি একটি মিনি ট্রাক যোগে চট্টগ্রাম যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে মানিকছড়ি থানা পুলিশের একটি টীম খাগড়াছড়ি-চট্টগ্রামগামী আঞ্চলিক মহাসড়কের গরমছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ট্রাকে তল্লাশী চালিয়ে ৫০ কার্টুন অবৈধ সিগারেট জব্দ করে। যার আনুমানিক বাজারমুল্য ৭৫ হাজার টাকা।

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মো.আনচারুল করিম জানান আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। যথা সময়ে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।

খাগড়াছড়ি পুলিশ সুপার বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ও চোরাকারবারীদের লাগাম টেনে ধরা হবে। চারাচালান রোধে খাগড়াছড়ি জেলা পুলিশের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে।

এইচআর

Link copied!