ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নড়াইলের খাল থেকে কুমির উদ্ধার , বন বিভাগের কাছে হস্তান্তর

নড়াইল প্রতিনিধি

নড়াইল প্রতিনিধি

অক্টোবর ২৮, ২০২৩, ০৭:১৪ পিএম

নড়াইলের খাল থেকে কুমির উদ্ধার , বন বিভাগের কাছে হস্তান্তর

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাইগ্রাম-তেলকাড়া খালে বিচরণকারী সেই কুমির ধরলো গ্রামের সাহসী যুবকরা। পরবর্তীতে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে ধৃত কুমির হস্তান্তর করা হয়েছে।

মাইগ্রাম ও তেলকাড়ার মানুষজনদের সাথে কথা বলে জানা গেছে,  গত ২২ অক্টোবর ওই গ্রামের লোকজন মাইগ্রাম-তেলকাড়া খালে দুটি কুমিরের উপস্থিতি লক্ষ্য করেন। খালে কুমিরের উপস্থিতি দেখতে আশেপাশের এলাকার মানুষ খালপাড়ে ভীড় করে। খালে কুমিরের বিচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ২৩ অক্টোবর নড়াইল জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস কে আব্দুর রশীদ ও বনকর্মী মো: হাসান খাঁন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং খালে কুমির বিচরণের ভিডিও ধারণ করে বন বিভাগের উদ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেন। কিন্তু শারদীয় দুর্গাপূজার ছুটির কারণে সংশ্লিষ্ট  কর্মকর্তারা কুমির উদ্ধারে সময়ক্ষেপণ করেন। এরই মধ্যে ওই এলাকার যুবকরা খালের কুমির ধরার জন্য নানা কৌশল অবলম্বন করতে থাকেন। এরই ধারাবাহিকতায় শনিবার ( ২৮ অক্টোবর) সকাল ৮ টার দিকে ওই খালের দাসপাড়া এলাকায় মাইগ্রামের সাহসী যুবক শান্ত‍‍`র নেতৃত্বে ৭/৮ জন যুবক দড়ি দিয়ে কৌশলে একটি কুমিরকে ধরে ফেলে। ধরার সময় কুমিরটি খালের পাড়ে রোদ্দুর পোহাচ্ছিল।

এদিকে শনিবার সকাল থেকে খালের কুমির ধরার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওই এলাকায় শত শত মানুষ ভীড় করে। খবর পেয়ে জেলা বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্হলে ছুটে যান।

পরবর্তীতে শনিবার বিকাল ৪ টার দিকে খুলনা বিভাগীয় মৎস্য ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ মো: মফিজুর রহমান চৌধুরীর নেতৃত্বে ৫ পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনাস্হল পরিদর্শন করে এবং ধৃত কুমিরটিকে উদ্ধার করে খুলনায় নিয়ে যায়।

আরএস

Link copied!