ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নোয়াখালীতে হত্যা মামলার আসামি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী প্রতিনিধি

ডিসেম্বর ১, ২০২৩, ০১:৩৯ পিএম

নোয়াখালীতে হত্যা মামলার আসামি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার

নোয়াখালীর সোনাইমুড়ীতে চারটি হত্যা,৩টি অস্ত্র মামলাসহ ১৫ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এসময় তার কাছ থেকে একটি বন্দুক ও দুটি মোবাইল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার জাকির হোসেন সোনাইমুড়ী উপজেলার সোনাপুর  ইউনিয়নের হাসানপুর গ্রামের রফিক উল্লাহর ছেলে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রাম  থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।  

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাকির হোসেন ৪টি হত্যা, ৩টি অস্ত্র মামলা সহ ১৫ মামলার আসামি। সে অস্ত্র আইনে মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এ ঘটনায় তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে আরেকটি মামলা হয়েছে।

এআরএস

Link copied!