ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নড়াইলে ট্রাক উল্টে প্রাণ গেল হেলপারের

নড়াইল প্রতিনিধি

নড়াইল প্রতিনিধি

ফেব্রুয়ারি ৯, ২০২৪, ০৪:৪৩ পিএম

নড়াইলে ট্রাক উল্টে প্রাণ গেল হেলপারের

নড়াইল সদর উপজেলার কালনা-নড়াইল মহাসড়কে দুর্ঘটনায় ইমন আলী (২৫) নামে ট্রাকের হেলপার নিহত হয়েছেন।

শুক্রবার সকালে সদর উপজেলার কালনা-নড়াইল মহাসড়কের হাওয়াইখালি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

ইমন যশোরের মণিরামপুর উপজেলার হাজরাকাঠি গ্রামের আহাদ আলীর ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নড়াইল সদর উপজেলার হাওয়াইখালী ব্রিজের সড়ক ডিভাইডারের সঙ্গে একটি মালবোঝাই ট্রাক ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে হেলপার ইমন মারা যান। প্যাকেটজাত ডালডা বোঝাই ট্রাকটি ঢাকা থেকে যশোরের দিকে যাচ্ছিল বলে জানা গেছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

ট্রাকে পড়ে থাকা একটি মোবাইল ফোনের সূত্র থেকে নিহতের পরিচয়সহ অন্যান্য তথ্য জানা গেছে। চালক নিয়ন্ত্রণ হারানোর কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইএইচ

Link copied!