ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রামগড়ে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি প্রতিনিধি

মার্চ ২৭, ২০২৪, ১১:০৬ এএম

রামগড়ে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
ছবি: আমার সংবাদ

খাগড়াছড়ি জেলার রামগড় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ মো. রফিকুল ইসলাম (৩৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার ১নং রামগড় ইউপির ৭নং ওয়ার্ড পশ্চিম বলিপাড়া বাজারস্থ জনৈক নুর উল্ল্যাহ’র পান দোকানের সামনে অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি দীঘিনালা উপজেলার মেরুং ইউপির ৪নং ওয়ার্ড বাঁচামেরুং এলাকার মৃত ওমর আলীর ছেলে।

রামগড় থানা পুলিশ জানায়,  আসামির নিজ হেফাজতে থেকে দুটি সাদা প্লাস্টিকের বস্তায় ৪ কেজি করে ৮ কেজি নেশাজাতীয় গাঁজা কাচা মরিচ দ্বারা বিশেষ কায়দায় লুকানো অবস্থায় গাঁজাসহ আসামিকে  আটক করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হবে।

এআরএস
 

Link copied!