ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভোলায় ৬০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

ভোলা প্রতিনিধি:

ভোলা প্রতিনিধি:

এপ্রিল ২৪, ২০২৪, ০৩:৪৫ পিএম

ভোলায় ৬০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

ভোলায় মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ৬০ লাখ ২ হাজার মিটার অবৈধ কারেন্ট  জাল জব্দ করেছে কোস্টগার্ড, মঙ্গলবার (২৪ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা অবধি মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এ অবৈধ জাল জব্দ করে দক্ষিণ জোনের কোস্ট গার্ড সদস্যরা ।

কোস্টগার্ড’র পৃথক দুটি অভিযানে জব্দকৃত জালের মূল্য ৩৭ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকা। পরে উদ্ধারকৃত জাল মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করে।

বুধবার ২৪ এপ্রিল সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন এইচ এম এম হারুন- অর-রশীদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভয়াশ্রম রক্ষা অভিযান ২০২৪ উপলক্ষ্যে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অবৈধ জালের বিরুদ্ধে পৃথক দুটি  অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সমিতির হাট, হাজিরহাট, চর গাজী, সাদ্দামের চর, চর করিমারা, চর কুরালিয়া, ধুলিয়া, ফিশারি ঘাট, ভেলুমিয়া, ইলিশার রাস্তার মাথা, রামদাসপুর, কালিগঞ্জ, মেঘারচর, তেমাথা, ভাংতির খাল, কাঠির মাথা, তুলাতুলি, কাচিয়ারভচর, ভোলার খাল এলাকা হতে ৩০ লাখ মিটার সুতার জাল, ১৮ লাখ মিটার কারেন্ট জাল, ১২ লাখ মিটার চর ঘেরা জাল ও দুই হাজার  মিটার সুতার জালসহ মোট ৬০ লাখ ২ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়।

পর্যন্ত কোস্টগার্ড’র পৃথক দুটি অভিযানে জব্দকৃত জালের মূল্য ৩৭ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকা। পরে উদ্ধারকৃত জাল মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।


বিআরইউ

Link copied!