ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বরিশালে ৩৭ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, জরিমানা

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

জুন ২৭, ২০২৪, ০৬:২৪ পিএম

বরিশালে ৩৭ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, জরিমানা

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীর চর ছয়গাঁও বাজারে হাটের দিন বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও হিজলা নৌ পুলিশের যৌথ অভিযানে ৩টি জালের দোকান ও গোডাউন অভিযান চালিয়ে প্রায় ১২ লাখ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

একইদিনে চর দূর্গাপুরে একটি ট্রলার থেকে ২টি কারেন্ট জাল জব্দ করে তাও পুড়িয়ে বিনষ্ট করা হয়।

পৃথক অভিযানে জব্দকৃত জালের মূল্য প্রায় ৩৭ লাখ টাকা। কারেন্ট জাল বিক্রি ও মজুদ রাখার অপরাধে হরিনাথপুর মহিষখোলা এলাকার বাসিন্দা ও কারেন্ট জালের দোকানি ইউনুস মুন্সিকে ১০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

অভিযানে সহযোগিতা করেন হিজলা নৌ পুলিশের সাব ইন্সপেক্টর রাশেদুল ইসলাম। মোবাইল কোর্ট পরিচালনা করেন হিজলা উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।

ইএইচ

Link copied!