ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

জুলাই ১৪, ২০২৪, ০৫:২৬ পিএম

আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় রেজাউল সানা (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় ঘাতক বাসটি আটক করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

রোববার সকাল সাড়ে ৯টায় উপজেলা সদরের আমতলা মোড়ে এ ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি সদর ইউনিয়নের আদালতপুর গ্রামের আনসার সানার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রেজাউল সানা দুর্গাপুর থেকে বাইসাইকেলযোগে নিজ বাড়িতে যাওয়ার সময় পথিমধ্যে আমতলা মোড়ে পৌঁছালে ঘোলা থেকে সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাসের চালক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাসটি আশাশুনি থানায় আটক ছিল।

ইএইচ

Link copied!