ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কোম্পানীগঞ্জ সীমান্তে গুলিতে নিহত ২ বাংলাদেশির লাশ পড়ে আছে

শাহজাহান সেলিম বুলবুল, সিলেট ব্যুরো

শাহজাহান সেলিম বুলবুল, সিলেট ব্যুরো

জুলাই ১৫, ২০২৪, ০১:২৭ পিএম

কোম্পানীগঞ্জ সীমান্তে গুলিতে নিহত ২ বাংলাদেশির লাশ পড়ে আছে

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ পড়ে আছে বলে খবর পাওয়া গেছে।

রোববার বিকালে উপজেলা উত্তর রণিখাই ইউনিয়নের কালাইরাগ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত মো. মনিরুজ্জামান খান।

নিহতরা হলেন- উপজেলার কালাইরাগের প্রয়াত ফজর আলীর ছেলে আলী হোসেন (৩০) এবং একই এলাকার প্রয়াত সুন্দর আলীর ছেলে কাওসার আহমদ (২৫)।

উত্তর রণিখাই ইউপি চেয়ারম্যান মো. ফয়জুর রহমান বলেন, ভারতীয় খাসিয়াদের গুলিতে হোসেন ও কাওসার নামে দুজন মারা গেছেন। আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

তিনি আরও জানান, তারা মাঝে মধ্যে লাকড়ি ও কাঁঠাল আনতে ওপারে যেতেন। আজও কয়েকজন মিলে গিয়েছিলেন। দুজন নিহত হন। লাশ দুটি ঘটনাস্থলে পড়ে আছে।

ইএইচ

Link copied!