ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নলছিটিতে বিএনপি নেতার পদ স্থগিত

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

সেপ্টেম্বর ১, ২০২৪, ০২:৩২ পিএম

নলছিটিতে বিএনপি নেতার পদ স্থগিত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাকিল হাওলাদারের পদ স্থগিত করা হয়েছে।

শনিবার রাতে উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান খান হেলাল ও সাধারণ সম্পাদক মো. সেলিম গাজী স্বাক্ষরিত এক চিঠিতে তার দলীয় সব পদ স্থগিত করা হয়।

এতে উল্লেখ করা হয়েছে, ‍‍`দলীয় নির্দেশনা উপেক্ষা ও শৃঙ্খলা ভঙ্গ করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং বিরুদ্ধে অবস্থান করায় আপনার কুশঙ্গল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপনাকে দলীয় সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকতে এবং কমিটির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের আদেশ প্রদান করা হইলো।‍‍`

উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান খান হেলাল জানান, কর্মীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয় থাকায় কুশঙ্গল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাকিল হাওলাদারের পদ স্থগিত করা হয়েছে।

ইএইচ

Link copied!