ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাঙামাটিতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি প্রতিনিধি

সেপ্টেম্বর ৬, ২০২৪, ০৫:১২ পিএম

রাঙামাটিতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন

সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্র রুখে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশে উদীচী শিল্পীগোষ্ঠী রাঙামাটি জেলা সংসদ।

পথে নামে কণ্ঠে ধরো-আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উদীচী শিল্পী গোষ্ঠী রাঙামাটি জেলা সংসদের সভাপতি অমলেন্দু হাওলাদার, সাধারণ সম্পাদক সাগর পাল, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি এম জিসান বখতিয়ারসহ রাঙামাটির বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

উদীচী সভাপতি অমলেন্দু হাওলাদার বলেন, জাতীয় সংগীত নিয়ে যে ষড়যন্ত্র ও তালবাহানা শুরু হয়েছে তার প্রতিবাদে আমরা আজ পথে নেমেছি। সারাদেশের মানুষ আজ একজোট হয়েছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে। আমি রাঙামাটি পার্বত্য জেলার অধিবাসীদের অনুরোধ করবো আপনারাও এই প্রতিবাদে শামিল হোন এবং জাতীয় সংগীতের বিরুদ্ধ ষড়যন্ত্র রুখে দাঁড়ান।

ইএইচ

Link copied!