ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি:

পার্বত্যাঞ্চল প্রতিনিধি:

সেপ্টেম্বর ৭, ২০২৪, ০২:০৪ পিএম

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
ছবি: আমার সংবাদ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় খাগড়াছড়িতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৯৫০ পরিবারকে সাত দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে  খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে জেলা রেড ক্রিসেন্ট অফিসের সামনে  খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলার বন্যায়  ক্ষতিগ্রস্ত ৯৫০ পরিবারকে সহায়তা প্রদান করা হয়। 

খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের  ফিল্ড অফিসার মো.দিদারুল আলম রাফির, সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  খাগড়াছড়ি সদর জোনের  অধিনায়ক লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল, পিএসসি।

প্রধান অতিথি তার বক্তব্যে  বলেন,সেনাবাহিনী দেশের প্রতিটি দুর্যোগে আন্তরিকতার সহিত কাজ করছে। আপনাদের কষ্ট আমাদের কষ্ট আপনাদের ব্যথায় আমরাও ব্যতীত। রেড ক্রিসেন্ট মানবতার সেবায় সবসময় সামনে থেকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে।

বিশেষ করে যুব রেড ক্রিসেন্ট সদস্যরা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার সহ খাবার বিতরণ করেছে যা প্রশংসনীয়।

এসময় বিশেষ অতিথি ছিলেন, জোনের ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাজিন, সদর থানার অফিসার ইনচার্জ বাতেন মৃধা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুন ভট্টাচার্য্য, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান এস. অনন্ত বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. সাইফুল্লাহ, সদস্য ধীমান খীসা, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট অফিসার আবদুল গনি মজুমদার প্রমুখ।

বিআরইউ

Link copied!