ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পেকুয়ায় নিহত ওয়াসিমের পরিবারের সঙ্গে সালাহ উদ্দীন আহমেদের সাক্ষাৎ

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০৭:৩৭ পিএম

পেকুয়ায় নিহত ওয়াসিমের পরিবারের সঙ্গে সালাহ উদ্দীন আহমেদের সাক্ষাৎ

কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরুর প্রথমদিকে নিহত ৭ জনের মধ্যে অন্যতম কক্সবাজারের পেকুয়া উপজেলার বাসিন্দা ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দীন আহমেদ।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে ওয়াসিম আকরামের গ্রামের বাড়ি মেহেরনামা নন্দীর পাড়ায় পরিবারের সদস্যদের সাথে দেখা করেন তিনি।

তিনি ওয়াসিমের পরিবারের সাথে কথা বলেন। সেখানে কিছুক্ষণ অবস্থান করেন।

এ সময় সালাহ উদ্দীন আহমদ বলেন, ওয়াসিমের এ মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়। সে দেশের জন্য প্রাণ দিয়েছে, দেশ নতুন করে স্বাধীনের জন্য প্রাণ দিয়েছে। জাতির তার আত্মত্যাগের মাধ্যমে নতুন দেশ পেয়েছে।

সালাহ উদ্দীন আহমেদ এ সময় ওয়াসিমের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম ইকবাল হোসাইন, উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট, স্বেচ্ছাসেবকদলের সভাপতি আহসান উল্লাহ ও পেকুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি এম ফরহাদ হোসাইনসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!