ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে শিক্ষকদের মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট প্রতিনিধি

সেপ্টেম্বর ২৮, ২০২৪, ০৩:০৯ পিএম

১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে শিক্ষকদের মানববন্ধন

বাগেরহাটের মোরেলগঞ্জে মানববন্ধন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

শনিবার বেলা ১০টার দিকে বেতন কাঠামো ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে ঘণ্টাব্যাপী উপজেলা চত্বরে ৩০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দেড় হাজার সহকারী শিক্ষক মানববন্ধনে অংশগ্রহণ করেন।

১ দফা দাবিতে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন- কর্মসূচি বাস্তবায়ন কমিটির শিক্ষক নেতা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মশিউল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, শিক্ষক নেতা বদিউজ্জামান বাদল, উৎপল হালদার, শারমিন আক্তার, ফারজানা সুলতানা ও মরিয়ম আক্তার।

বক্তারা বলেন, সহকারী শিক্ষকদের এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!