ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পূবাইলে ইয়াবাসহ মাদক কারবারি আটক

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:

সেপ্টেম্বর ২৯, ২০২৪, ১২:১১ পিএম

পূবাইলে ইয়াবাসহ মাদক কারবারি আটক

গাজীপুর মহানগরীর পূবাইলে ৩০পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে পূবাইল থানা পুলিশ। 

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০ নং ওয়ার্ড থানাধীন মেঘডুবি এলাকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মাদক কারবারির নাম মো. হাবিবুল্লাহ (৩৫)। তিনি পূবাইল থানার মেঘডুবি (পশ্চিম পাড়া) এলাকার মৃত হাছেন উদ্দিনের ছেলে।

পূবাইল থানা পুলিশের উপরিদর্শক (এসআই) মো. নাছির উদ্দিন আমার সংবাদকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে মেঘডুবি হাবিবুল্লাহর বাড়ির সামনে থেকে তার দেহ তল্লাশি করিয়া তাহার পরিহিত হাফপ্যান্টের ডান পকেটে রক্ষিত একটি সাদা পলি জিপারের ভিতরে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং তাকে আটক করা হয়।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. আমিরুল ইসলাম আমার সংবাদকে জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে তাকে কোর্টে প্রেরণ করা হচ্ছে।

বিআরইউ

Link copied!