ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আ.লীগ নেতা গ্রেপ্তার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

অক্টোবর ১৭, ২০২৪, ০২:৫৩ পিএম

যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আ.লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইমদাদুল হককে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।

তিনি উপজেলার আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়নের ফুলকোট গ্রামের আশরাফ আলী ছেলে। সে প্রাণ কোম্পানি মার্কেটিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ২টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চলাকালে ইমদাদুল হককে নিজ গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়ি থেকে ৩টি দেশীয় হাসুয়া ও ১টি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।

যৌথ বাহিনীর অভিযানের নেতৃত্বে থাকা সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম বলেন, ইমদাদুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করে বগুড়া জেলা আদালতে প্রেরণ করা হবে।

ইএইচ

Link copied!