ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দিনাজপুরে সরকারি কর্মচারী সমবায় সমিতির সাধারণ সভা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

অক্টোবর ১৯, ২০২৪, ০৫:৪৬ পিএম

দিনাজপুরে সরকারি কর্মচারী সমবায় সমিতির সাধারণ সভা

দিনাজপুর জেলা প্রশাসকের চত্বরে সমিতির অস্থায়ী কার্যালয় দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতি লি. দিনাজপুরের সভাপতি সাবেক জেলা প্রশাসক কার্যালয়ের নাজির আবু তাহেরের সভাপতিত্বে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন আহমেদ।

মুক্ত আলোচনায় অংশ নেন- সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, মো. দেলোয়ার হোসেন, মো. আনিসুর রহমান, মো. শাহীন, মো. আশরাফুল ইসলাম, মো. মোশাররফ হোসেন, মো. রবিউল ইসলাম, মোছা. সাইদা খাতুন ও মোছা. জেসমিন আক্তার। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কমিটির অন্যতম সদস্য মো. ফরিদ হোসেন।

বার্ষিক সভায় সদস্য সংখ্যা বৃদ্ধি, শেয়ার সঞ্চয় বৃদ্ধি, শেয়ার হোল্ডার সংখ্যা বৃদ্ধি, মামলা সংক্রান্ত বিষয় অগ্রগতি ও মামলার জন্য বিশেষ তহবিল গঠন, সমিতির আয়-ব্যয় এবং বকেয়া আদায় সংক্রান্ত আপডেট আলোচনা, ব্যাংক হিসাবসহ বিভিন্ন বিষয় নিয়ে সদস্যরা আলোচনা করলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন সভাপতি।

এছাড়া আগামী ২ নভেম্বর ৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতির বিষয় ও আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ইএইচ

Link copied!