ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এমপিওভুক্তির দাবিতে টাঙ্গাইলে শিক্ষকদের মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল প্রতিনিধি:

অক্টোবর ২৩, ২০২৪, ০১:৩৭ পিএম

এমপিওভুক্তির দাবিতে টাঙ্গাইলে শিক্ষকদের মানববন্ধন

৩২ বছরের বৈষম্য অবসান দূরীকরণ ও প্রধান উপদেষ্টার বিশেষ আদেশে এমপিওভুক্তির দাবিতে টাঙ্গাইলে অনার্স-মাস্টার্স শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

আজ বুধবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জেলা বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা করা হয়। মানববন্ধনে ঢাকা শিক্ষা ভবনের সামনে কর্মসূচিতে শিক্ষকদের উপর পুলিশের অতর্কিত হামলার প্রতিবাদ জানান শিক্ষকরা।

এতে বক্তব্য রাখেন, বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের টাঙ্গাইল জেলা সভাপতি মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক মাহাতাবুল ইসলাম, প্রভাষক দেওয়ান কামরুন্নাহার, প্রভাষক আসাদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ সমূহে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত ও নিয়মিত কর্মরত ৩৫০০ জন অনার্স-মাস্টার্স শিক্ষক রয়েছে। কিন্তু, দীর্ঘ ৩৫ বছর ধরে আমরা বৈষম্যের শিকার হয়ে আসছি। আমরা দীর্ঘদিন ধরে দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি পালন করে আসছি। গত ১৭ অক্টোবর ঢাকা শিক্ষা ভবনের সামনে কর্মসূচি পালনের সময় যারা শিক্ষকদের উপর হামলা করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। অতিদ্রুতই  শিক্ষকদের প্রধান উপদেষ্টার বিশেষ আদেশে এমপিওভুক্তি করতে হবে। তানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধন শেষে শিক্ষকরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরা স্মারকলিপি প্রদান করা হয়।

বিআরইউ
 

Link copied!