ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিশ্বম্ভরপুরে বিদেশি মদসহ আটক ২

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ প্রতিনিধি:

নভেম্বর ২, ২০২৪, ১২:২২ পিএম

বিশ্বম্ভরপুরে বিদেশি মদসহ আটক ২

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদেশি মদ উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন, উপজেলার পলাশ ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের নিপেন্দ্র চন্দ্র পালের ছেলে সাগর চন্দ্র পাল ও একই উপজেলার ধনপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম শিলডুয়ারের দেলোয়ার হোসেনের ছেলে আমির হোসেন।

শুক্রবার (০১ নভেম্বর) রাতে সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে।

জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, বিশ্বম্ভরপুর থানা পুলিশের একটি টিম শুক্রবার দুপুরের দিকে গোবিন্দনগর সড়কের পার্শ্বে মদ ক্রয়-বিক্রয়কালে সাগর চন্দ্র পাল ও আমির হোসেনের হেফাজত থেকে ৪৮ বোতল বিদেশি মদ উদ্ধার করে।

ওই সময় বিদেশি মাদক চোরাকারবারে জড়িত থাকায় সাগর ও আমিরকে গ্রেফতার করে থানা পুলিশ। 
বিশ্বম্ভরপুর থানায় সাগর ও আমিরকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বিআরইউ

Link copied!