ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চৌগাছায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী আটক

চৌগাছা (যশোর) প্রতিনিধি

চৌগাছা (যশোর) প্রতিনিধি

নভেম্বর ২৮, ২০২৪, ০৮:০৫ পিএম

চৌগাছায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী আটক

যশোরের চৌগাছায় অস্ত্র-গুলিসহ একাধিক মামলার আসামি সন্ত্রাসী সেলিম রেজাকে (৩৮) আটক করেছে যশোর আর্মি ক্যাম্পের টহল দল।

বৃহস্পতিবার ভোরে আর্মির বিশেষ টহল টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক সেলিম রেজা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ভাদড়া গ্রামের শামসুল রহমানের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর পুলেরহাট থেকে মেজর সঞ্চয়ননের নেতৃত্বে চৌগাছা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তারা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ভাদড়া গ্রামে অভিযান চালিয়ে সন্ত্রাসী সেলিম রেজাকে আটক করা হয়।

এ সময় তার ডেরা থেকে ১টি দেশি পিস্তল, ২ রাউন্ড তাজা বুলেট, ১টি ম্যাগাজিন, ৬টি দেশি ধারালো অস্ত্র রাম দা, ২টি মোবাইল ফোন ও ১টি চাকু উদ্ধার করা হয়।

পরে তাকে যশোর সদর আর্মি ক্যাম্পে নিয়ে যান। সে চৌগাছা উপজেলা তালিকাভুক্ত সন্ত্রাসী। পরে চৌগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

চৌগাছা থানার ওসি পায়েল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন জানানো হবে।

ইএইচ

Link copied!