ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফুলবাড়ীতে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ডিসেম্বর ২৫, ২০২৪, ০৮:২৫ পিএম

ফুলবাড়ীতে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে ফুলবাড়ী থানার এসআই মো. শাহানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম চন্দ্রখানা গ্রামে অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী-কদমতলা সড়কে রবিউলের বাড়ির সামনে থেকে হাবিবুর রহমান বাবু (২২) নামের এক অটোগাড়ি চালককে আটক করা হয়। এ সময় তল্লাশির সময় বাবুর চালিত অটোরিকশার ব্যাটারি রাখার স্থানে বিশেষ কায়দায় রাখা ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

আটক হাবিবুর রহমান উপজেলার কৃষ্ণানন্দ বকশি গ্রামের মৃত বজলে রহমানের ছেলে।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, মাদক নির্মূলে ফুলবাড়ী থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল ও অটোগাড়িসহ হাবিবুর রহমানকে আটক করা হয়।ওসি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ইএইচ

Link copied!