ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শারীরিক যন্ত্রণা সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

জানুয়ারি ৩, ২০২৫, ০৩:২৩ পিএম

শারীরিক যন্ত্রণা সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে বিলকিস বেগম (৪১) নামের দুই সন্তানের জননী এক নারী আত্মহত্যা করেছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের চন্দ্রখানা কদমতলা গ্রামে। বিলকিস বেগম উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাই কাজী গ্রামের সিরাজুল হকের স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিলকিস বেগম স্বামীর বাড়িতে দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগে রংপুরসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে আসছিলেন। গত তিনমাস ধরে বাবার বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন, কিন্তু চিকিৎসা নেয়ার পরও শারীরিক সমস্যার উন্নতি না হলে যন্ত্রণা সহ্য করতে না পেরে শুক্রবার সকাল ৯টায় সবার অজান্তে বাড়ির গোয়াল ঘরে ধরনার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি, পরিবার ও তার স্বামীর অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। তবে এ ঘটনায় ফুলবাড়ী থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে।

ইএইচ

Link copied!