ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
দুদকের অভিযান

মোরেলগঞ্জ কৃষি অফিসে সাড়ে ৩ কোটি টাকার ১১টি হারভেস্টার মেশিন নিখোঁজ

মশিউর রহমান মাসুম, মোরেলগঞ্জ (বাগেরহাট)

মশিউর রহমান মাসুম, মোরেলগঞ্জ (বাগেরহাট)

জানুয়ারি ৭, ২০২৫, ০৩:৪১ পিএম

মোরেলগঞ্জ কৃষি অফিসে সাড়ে ৩ কোটি টাকার ১১টি হারভেস্টার মেশিন নিখোঁজ

বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারের ভর্তুকি মূল্যে বিতরণ করা ১৪টি আধুনিক কম্বাইন হারভেস্টার মেশিনের মধ্যে ১১টি মেশিন নিখোঁজ থাকার ঘটনা তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

দুদক বাগেরহাটের সহকারী পরিচালক মো. সাইদুর রহমানের নেতৃত্বে একটি দল আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) কম্বাইন হারভেস্টার মেশিনগুলোর সন্ধান জানতে বেলা ১২টার দিকে মোরেলগঞ্জ উপজেলা কৃষি অফিসে পৌঁছান। 

দুদকের দলটি তাদের প্রাথমিক তদন্তে ১৪টি মেশিনের মধ্যে ১১টি অনিয়মের আশ্রয়ে নিখোঁজ থাকার প্রমাণ পেয়েছে।

যার প্রতিটির বর্তমান মূল্য প্রায় ৩২ লাখ টাকা করে। মোট মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২ কোটি ১০ লাখ টাকা। দরিদ্র কৃষকদের সুবিধার্থে সরকার এ টাকার শতকরা ৭০ ভাগ ভর্তুকি দিয়ে কৃষকদের মাঝে বিতরণ করেছে কৃষি অফিসের মাধ্যমে। সর্বশেষ ২০২৪ সালের এপ্রিল মাসে বিতরণ করা হয় ৫টি মেশিন। এর মধ্যে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী পরাগও পেয়েছেন একটি।

দুদক কর্মকর্তা বলেন, ২০২২ সাল থেকে ২০২৪ সালে মোরেলগঞ্জে বিতরণ করা ১৪টি মেশিনের মধ্যে ৩টি মেশিনের সন্ধান পাওয়া গেছে। অপর ১১টি মেশিন কোথায় আছে সে বিষয়ে কৃষি অফিস সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি। মেশিনগুলো বেহাত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। এর সাথে কারা জড়িত এবং মেশিনগুলো কোথায় আছে তা বের করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে তৎকালীন কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী বলেন, যাচাই-বাছাই করে কৃষকদের হাতেই মেশিন দেওয়া হয়েছে। কোনো অনিয়ম হয়নি। 

বর্তমান উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, গত ৩ বছরে এ উপজেলায় ১৪টি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৬টি মেশিন এখন এলাকায় আছে। অপর ৮টি কোথায় কীভাবে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

বিআরইউ

 

Link copied!