ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিদ্যুতের দাম কমানোর আবেদন পিডিবির

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ৪, ২০২৬, ০৩:০৮ পিএম

বিদ্যুতের দাম কমানোর আবেদন পিডিবির

বিদ্যুতের দাম বৃদ্ধির একদিন পরই প্রথম দুই ধাপে পুরোনো দর বহাল রাখার জন্য আবেদন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। নিম্ন আয়ের গ্রাহকদের ওপর চাপ কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ৩ জুন বিইআরসি নতুন বিদ্যুৎ মূল্যহার ঘোষণা করে, যা ১ জুন থেকে কার্যকর হওয়ার কথা ছিল। নতুন দরে লাইফলাইন (০-৫০ ইউনিট) গ্রাহকদের প্রতি ইউনিটের দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা এবং ০-৭৫ ইউনিট ব্যবহারের প্রথম ধাপে ৫ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়। তবে ঘোষণার একদিনের মধ্যেই দাম পুনর্বিবেচনার আবেদন জানায় পিডিবি।

বিইআরসি চেয়ারম্যান জানান, লাইফলাইন ও প্রথম ধাপে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের ক্ষেত্রে আগের দাম বহাল রাখার আবেদন করা হয়েছে। বিষয়টি দ্রুত পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ক্ষেত্রে আলাদা গণশুনানির প্রয়োজন নাও হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

লাইফলাইন গ্রাহকরা মূলত সীমিত বিদ্যুৎ ব্যবহারকারী নিম্ন আয়ের পরিবার, যাদের বড় অংশ গ্রামীণ এলাকায় বাস করে।

বিশ্লেষকদের মতে, দাম পুনর্বিবেচনা কার্যকর হলে নিম্ন আয়ের মানুষের কিছুটা স্বস্তি মিলতে পারে, যদিও এতে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর রাজস্ব কিছুটা কমতে পারে।

এম জি

Link copied!