ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা সমর্থকদের জন্য বড় সুখবর

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ৪, ২০২৬, ০৩:২৮ পিএম

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা সমর্থকদের জন্য বড় সুখবর
সংগৃহীত ছবি

ফুটবল বিশ্বকাপের মহারণ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। বিশ্বমঞ্চের এই মহোৎসবকে ঘিরে সমর্থকদের মাঝে উদ্দীপনা এখন তুঙ্গে। আগামী ১১ জুন শুরু হতে যাওয়া এই বিশ্বযুদ্ধে নিজেদের ট্রফি ধরে রাখার লড়াইয়ে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আসন্ন টুর্নামেন্টে আলজেরিয়ার বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে আর্জেন্টিনা দল থেকে ফ্যানদের জন্য বেশ কিছু ইতিবাচক বার্তা এসেছে।

শিরোপাধারীরা বর্তমানে আমেরিকার ক্যানসাস সিটিতে নিজেদের ট্রেইনিং ক্যাম্পে কঠোর অনুশীলনের পাশাপাশি খেলোয়াড়দের শারীরিক ধকল কাটানোর কাজ চালাচ্ছেন। আর্জেন্টিনার প্রথম সারির ক্রীড়া দৈনিক ‘দিয়ারিও ওলে’ জানায়, চোটের তালিকায় থাকা স্কোয়াডের সিংহভাগ ফুটবলারই এখন মাঠে নামার জন্য তৈরি হচ্ছেন।

প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রক্ষণভাগের দুই নির্ভরযোগ্য তারকা নাহুয়েল মলিনা এবং গনসালো মন্তিয়েল নিজেদের চোট কাটিয়ে প্রায় শতভাগ ফিটনেস ফিরে পেয়েছেন। সবকিছু পরিকল্পনা মাফিক চললে আলজেরিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচেই এই দুই ডিফেন্ডারকে রক্ষণ সামলাতে দেখা যেতে পারে।

পাশাপাশি মাঝমাঠের তরুণ তারকা থিয়াগো আলমাদাও পুরোপুরি সুস্থ হয়ে খেলার অনুমতি পেয়েছেন। পেশির সমস্যার কারণে মাঠের বাইরে থাকা আলমাদা আগামী শনিবার হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেই মাঠে ফিরতে পারেন।

সবচেয়ে বড় স্বস্তির খবর হলো দলের প্রাণভোমরা ও অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে। মেসি বর্তমানে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকলেও প্রথম ম্যাচের আগে তাঁর ওপর বাড়তি চাপ দিতে চাইছে না কোচিং স্টাফরা। ফুটবল জাদুকরকে একদম সতেজ রাখতে ট্রেইনিংয়ের পাশাপাশি বিশেষ শারীরিক দেখভাল করা হচ্ছে।

তবে বাড়তি সতর্কতার অংশ হিসেবে হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে মেসিকে মাঠের বাইরে রাখা হতে পারে। এরপর আইসল্যান্ডের বিপক্ষে পরের প্রস্তুতি ম্যাচে পরিস্থিতি বুঝে তাঁকে কিছু সময়ের জন্য খেলানো হতে পারে।

এদিকে দলের মূল গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের আঙুলের চোট নিয়ে সামান্য অস্বস্তি থাকলেও তিনি দ্রুতই সেরে উঠবেন বলে আশা করছে চিকিৎসকেরা। দীর্ঘ ভ্রমণ আর টানা খেলার ক্লান্তি ভুলে এখন বিশ্বমঞ্চে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে পুরো আর্জেন্টিনা দল।

এএন

Link copied!