ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফুলবাড়ীতে ৪ ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

জানুয়ারি ৮, ২০২৫, ০৫:০৮ পিএম

ফুলবাড়ীতে ৪ ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে চারটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম।

মোবাইল কোর্টের সময় ইটভাটাগুলোতে জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়া মাটি সংগ্রহ ও তা কাঁচামাল হিসেবে ব্যবহারের অপরাধ প্রমাণিত হয়। এ কারণে চন্দ্রখানার কে এম ব্রিকসকে ৫০ হাজার টাকা, কাশিপুরের ডব্লিউ এ এইচ ব্রিকসকে দেড় লাখ টাকা, এবং আজোয়াটারির এবি ব্রিকস ও এম এস এইচ ব্রিকসকে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়। চারটি ভাটার মালিকদের কাছ থেকে মোট ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম। অভিযানের প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম বলেন, পরিবেশ সুরক্ষা এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!