ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মারিশ্যা ২৭ বিজিবির উদ্যোগে শীতবস্ত্র উপহার

বাঘাইছড়ি প্রতিনিধি

বাঘাইছড়ি প্রতিনিধি

জানুয়ারি ১২, ২০২৫, ০৩:২৯ পিএম

মারিশ্যা ২৭ বিজিবির উদ্যোগে শীতবস্ত্র উপহার

বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা বিজিবি জোনের উদ্যোগে  মুসলিম ব্লক, মধ্যমপাড়া, মাষ্টারপাড়া, কাচালং বাজার, ইমামপাড়া, বাঘাইছড়ি, গুচ্ছগ্রাম, বাবুপাড়া এবং তুলাবান এলাকার শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার সকালে মারিশ্যা জোন দপ্তরে জোন কমান্ডার লে. কর্নেল ইঞ্জিনিয়ার মো. মুনতাসির মামুনের দিকনির্দেশনায় অধীনস্থ নতুনপাড়া টিওবি’র দায়িত্বপূর্ণ এলাকার দুলুছড়ি ও ছোটকংলাক, উদয়পুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বড়কংলাক, কিংকরপাড়া টিওবি’র দায়িত্বপূর্ণ এলাকার খাগড়াছড়ি পাড়া এবং তারাবুনিয়া টিওবি’র দায়িত্বপূর্ণ এলাকার তারাবুনিয়াপাড়া নামক স্থানে এসব কম্বল বিতরণ করা হয়।

সাধারণ মানুষ এই তীব্র শীতে যেন কষ্টে না থাকে সে জন্য এই ধরনের উদ্যোগে মানবিক সহায়তার মাধ্যমে নিরাপত্তা বাহিনী শান্তি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে।

ইএইচ

Link copied!